শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা

 

টঙ্গিবাড়ী প্রতিনিধি-

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর ৬ মাসের অন্তঃসত্বা হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মোঃ তবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সে উপজেলার পুরা গ্রামের বিল্লাল হোসেন এর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার প্রতিবেশী স্কুল শিক্ষক মোঃ রুহুল আমিনের বাড়িতে মাঝে মধ্যে গৃহস্থালি কাজ করতো। অভিযোগে বলা হয়, গত ২০ ডিসেম্বর ২০২৫ইং তারিখ সকালের দিকে রুহুল আমিন ও তার স্ত্রী বাড়ির বাইরে থাকার সুযোগে রুহুল আমিনের বোন জামাই মোঃ তবিবুর রহমান ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময় একইভাবে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে বিগত ৩ জুন মুন্সীগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয়। রিপোর্টে কিশোরী ২৩ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে বিবাদীর সাথে আলাপ করা হলেও সমাধান না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

 

টঙ্গিবাড়ী থানার ওসি শামীম আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews