শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে অতিরিক্ত গরমে পথচারী ও চালকদের মাঝে শরবত বিতরণ করলো মেঘু মোল্লা স্মৃতি সংসদ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে অতিরিক্ত গরমে পথচারী ও চালকদের মাঝে শরবত বিতরণ করলো মেঘু মোল্লা স্মৃতি সংসদ

 

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

 

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে তীব্র গরম ও অতিরিক্ত তাপমাত্রার মধ্যে পথচারী, যানবাহনের চালক এবং সাধারণ মানুষের মাঝে লেবুর শরবত ও ট্যাং শরবত বিতরণ করেছে জনকল্যাণমূলক সংগঠন মেঘু মোল্লা স্মৃতি সংসদ।

 

বৃহস্পতিবার (৪ জুন) সংগঠনের উদ্যোগে শিলই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারী গাড়িচালক, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের মাঝে এই শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি দিতে এবং মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় মেঘু মোল্লা স্মৃতি সংসদের সদস্যরা বলেন, সমাজের মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। তীব্র দাবদাহে কর্মব্যস্ত মানুষ যাতে সামান্য হলেও স্বস্তি পায়, সে উদ্দেশ্যেই এই শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকরা সংগঠনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয় এবং জনসেবামূলক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত।

 

মেঘু মোল্লা স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews