শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা

লৌহজং থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

লৌহজং থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯টা ৪৫ মিনিটে লৌহজং থানার এসআই (নিঃ) রাজীব সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ছামিউলের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে অভির (১৯) নামে এক যুবককে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত অভির গোয়ালীমান্দ্রা গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম কাহিন হোসেন।

লৌহজং থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews