শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সিরাজদিখানে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

সিরাজদিখানে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাইতুর রহমান হাওলাদার পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নিশু (৩০), তিনি পশ্চিম শিয়ালদী এলাকার মৃত কামাল উদ্দিন শেখের ছেলে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর তত্ত্বাবধানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে নিশুকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews