মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু পাঁচ বছর পর তালা খোলার অপেক্ষায় কমিউনিটি ক্লিনিক টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন টঙ্গিবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট মজিবুর রহমান শেখকে সভাপতি এবং মো. হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক মো. আরিফ উল ইসলাম।

সভায় প্রথমে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কর্মীদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। আহ্বায়ক কমিটি সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সভায় উপস্থাপন করলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজন শেষে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে সমুন্নত রাখতে সম্মিলিত সাংস্কৃতিক জোট অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে শিশির রহমান, হুমায়ুন ফরিদ, অপূর্ব সূচনা ও সোনিয়া হাবিব লাবনীকে নিয়ে একটি বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হয়। পরে তাদের সুপারিশ এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, মো. রতন রনি, প্রবীর পাল ও আহাদ উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আহম্মেদ ইউসুফ, মো. মুশফিকুর সালেহীন ও মেহেদী হাসান। সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আরফান সরকার খোকন, দপ্তর সম্পাদক এম এম রহমান এবং সহ-দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার বৃষ্টি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অনুষ্ঠান সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাগর হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. ডালিম রহমান, গবেষণা ও মূল্যায়ন সম্পাদক জিনাত জাওয়ারা এবং প্রশিক্ষণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মিথুন দায়িত্ব পেয়েছেন।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। পরিষদে অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, খালেদা খানম, অ্যাডভোকেট তোতা মিয়া, অ্যাডভোকেট মো. আশরাফ উল ইসলাম, অভিজিৎ দাস ববি, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন, অ্যাডভোকেট চৌধুরী মোস্তফা আল মামুন টিটুসহ বিশিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন।

উল্লেখ্য, ‘সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত আমাদের সংস্কৃতি’ স্লোগানকে সামনে রেখে ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যাত্রা শুরু হয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সাধারণ সভার মাধ্যমে সংগঠনটি নতুন নেতৃত্ব লাভ করল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews