শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সিরাজদিখানে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

সিরাজদিখানে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান-এর নেতৃত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত ৫ জুন ২০২৬ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সিরাজদিখান থানাধীন মালখানগর ব্রিজ এলাকা থেকে স্থানীয় জনসাধারণের সহায়তায় নুর আলম বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নুর আলম বাবু উপজেলার ইছাপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত চাঁন মিয়া শেখের ছেলে।

সিরাজদিখান থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews