1. news@dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ : বিক্রমপুর নিউজ.২৪
  2. info@www.dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে পিতা কে বেধড়ক মারধর করায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ মুন্সীগঞ্জের কৃতি সন্তান ফাহিম সিনহা বিসিবির সহ-সভাপতি নির্বাচিত টঙ্গীবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ দিঘীরপাড়ে ভয়াবহ নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ টংগিবাড়ীতে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সিরাজদিখানে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

টংগিবাড়ীতে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

রবিবার (০৭ জুন ২০২৬) বেলা ১১ টায় তিনি উপজেলার মারিয়ালয় মোকামখোলা ব্রিজ থেকে সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত ৫.৭৭৬ কিলোমিটার খাল খনন কার্যক্রম এবং পাঁচগাঁও ইউনিয়নের কুকরাদি এলাকায় ১.২ কিলোমিটার খাল খনন/পুনঃখনন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, নির্বাহী প্রকৌশলী শাহ মোয়াজ্জেম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

জেলা প্রশাসক খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি স্থানীয় জনগণ যাতে দ্রুত প্রকল্পগুলোর সুফল ভোগ করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

এ সময় তিনি প্রকল্পের আওতাধীন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

 

জেলা প্রশাসক বলেন, খাল খনন ও পুনঃখনন কার্যক্রম জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট