শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি চাকু, ১টি সুইচ গিয়ার ও ১টি লোহার রডসহ দস্যুতা সংঘটনের প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুন দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে সদর মডেল থানার একটি টিম চাষাড়া এলাকায় অবস্থানকালে আমলাপাড়ার এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেট সংলগ্ন মারুফ স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় মেহেদী (২২), পায়েল (২৩) ও মো. সৌরভ (২৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের এক সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে মেহেদীর কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার, পায়েলের কাছ থেকে একটি চাকু এবং সৌরভের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা আরেকটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার রডও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা পথচারী, রিকশা, মোটরসাইকেল আরোহী ও যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করত বলে পুলিশকে জানিয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারের দিনও তারা দেশীয় অস্ত্র নিয়ে দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews