শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে পিতা কে বেধড়ক মারধর করায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি ও টাকা নিজের নামে লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী রাজাপাড়া এলাকার বাসিন্দা মো. ইয়াছিন সাগর (২৫) দীর্ঘদিন ধরে তার পিতা মজনু খালাসীর কাছে জমি ও টাকা নিজের নামে লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। পিতার অস্বীকৃতিতে পারিবারিক বিরোধের জের ধরে গত ৫ জুন রাতে সাগর তার মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মজনু খালাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে ৬ জুন শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকা থেকে অভিযুক্ত ইয়াছিন সাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর কেয়টখালী রাজাপাড়া এলাকার মজনু খালাসীর ছেলে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews