শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগিবাড়ী থানার নতুন ওসি শামীম আহমেদের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

টংগিবাড়ী থানার নতুন ওসি শামীম আহমেদের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

 

মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 

রবিবার (৭ জুন ২০২৬) সন্ধ্যায় টংগিবাড়ী থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসি শামীম আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা ইকবাল, সাবেক আমির মাওলানা আব্দুল বারীসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা সভাপতি ইব্রাহিম হাওলাদারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সৌজন্য সাক্ষাৎকালে ওসি শামীম আহমেদ টংগিবাড়ী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজনৈতিক, সামাজিক ও শিক্ষার্থী সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

তিনি আরও বলেন, মাদক, কিশোর অপরাধ, চুরি, সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সমাজের সচেতন নাগরিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী এবং তরুণদের ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বিশেষভাবে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

এ সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ টংগিবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে মাদকের বিস্তার, সামাজিক অবক্ষয়, কিশোর অপরাধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য টংগিবাড়ী গড়ে তুলতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই জনগণের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, মাদকমুক্ত পরিবেশ এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews