শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগিবাড়ী থানার নবনিযুক্ত ওসির সঙ্গে জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

টংগিবাড়ী থানার নবনিযুক্ত ওসির সঙ্গে জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টংগিবাড়ী উপজেলা শাখা।

রোববার (৭ জুন ২০২৬) সন্ধ্যায় টংগিবাড়ী থানা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসি শামীম আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী টংগিবাড়ী উপজেলার আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা ইকবাল, সাবেক আমির মাওলানা আব্দুল বারীসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় টংগিবাড়ী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ সময় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও সামাজিক-ধর্মীয় সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনিযুক্ত ওসি শামীম আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। জনগণের সহযোগিতা নিয়ে টংগিবাড়ীকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সামাজিক উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ টংগিবাড়ীর সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews