শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সোনারগাঁওয়ে ছাত্রলীগের সক্রিয় সদস্য মাহফুজুল আলম গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সোনারগাঁওয়ে ছাত্রলীগের সক্রিয় সদস্য মাহফুজুল আলম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযানে ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ মাহফুজুল আলম (২২)-কে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এসআই সহিদুল ইসলাম ও এসআই পংকজ কুমার আচার্য্য-এর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল মঙ্গলবার (৯ জুন) কাঁচপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার বাসিন্দা মাহফুজুল আলমকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মোঃ লালন মোল্লা এবং মাতার নাম সুমি আক্তার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহফুজুল আলম সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সোনারগাঁও থানায় দায়ের করা একটি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews