শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে মুন্সীগঞ্জে আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে মুন্সীগঞ্জে আলোচনা সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ডেঙ্গু রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় বিষয়ে মুন্সীগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) মুন্সীগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ সাহাবুদ্দীন এবং জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।

সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ইমামদের প্রতি প্রতি শুক্রবার জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি রোগটির ভয়াবহতা, বিস্তারের কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও ইমামদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে বক্তারা অসাম্প্রদায়িক চেতনা বিকাশ, সামাজিক বন্ধন সুসংহত রাখা এবং ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews