শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগিবাড়ির কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু খা ইয়াবাসহ আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

টংগিবাড়ির কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু খা ইয়াবাসহ আটক

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু খা (৬৫) ইয়াবাসহ আটক হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার হাসাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিটু খাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী রাসেল আকন্দকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে মূলচর এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ অভিযানে মনির হোসেন (৪৫) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই দফা অভিযানে মোট ১ হাজার ৮০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews