মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু পাঁচ বছর পর তালা খোলার অপেক্ষায় কমিউনিটি ক্লিনিক টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন টঙ্গিবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টঙ্গীবাড়ীতে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:

 

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যকর ভূমিকা নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১১জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে “গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার-এর সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয়কারী লিয়াকত হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. কবির উদ্দিন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, টঙ্গীবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম, বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. সালাউদ্দিন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। পারিবারিক, সামাজিক ও ক্ষুদ্র দেওয়ানি-ফৌজদারি বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনও অনেক মানুষ এ সেবা সম্পর্কে পর্যাপ্ত অবগত নন। তাই জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

বক্তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে হলে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews