শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের চরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

চরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ও আশপাশের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করার দাবিতে বৃহস্পতিবার (১১ জুন) সকালে দিঘীরপাড় ঘাট ও সড়কে বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা চরাঞ্চলের উন্নয়নের স্বার্থে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— একটি টেকসই সেতু নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, পিচঢালাই সড়ক নির্মাণ এবং বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান।

অংশগ্রহণকারীরা জানান, সেতুর অভাবে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া নদীভাঙনে প্রতিবছর বসতভিটা ও কৃষিজমি হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক আলী আক্কাস ও যুব সংগঠক মারুফ হোসেন। আলী আক্কাস বলেন, “চরাঞ্চলের মানুষ কোনো বিশেষ সুবিধা নয়, তাদের ন্যায্য অধিকার দাবি করছে। উন্নয়নের মূলধারায় যুক্ত হতে হলে অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই।”

মারুফ হোসেন বলেন, “এটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের কর্মসূচি নয়; চরাঞ্চলের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।”

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করে বলেন, দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মানববন্ধন শেষে চরাঞ্চলের উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews