শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বেতকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অগ্রিম প্রচারণা শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বেতকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অগ্রিম প্রচারণা শুরু

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের অগ্রিম প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রোকনুজ্জামান শিকদার (রিগ্যান)-এর পক্ষে প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন টানানো হয়।

ব্যানারে তাকে আগামী বেতকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উল্লেখ করে স্থানীয় জনগণের কাছে দোয়া, ভোট ও সমর্থন কামনা করা হয়েছে। এতে শিকদার পরিবারের পক্ষ থেকে তার প্রার্থিতার প্রতি সমর্থনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে মাঠে নেমেছেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।

এ বিষয়ে মোঃ রোকনুজ্জামান শিকদার (রিগ্যান)-এর সমর্থকরা জানান, এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তারা বেতকা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, বেতকা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং সম্ভাব্য প্রার্থীদের প্রচারণামূলক কার্যক্রম ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews