শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ এবং খোলা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত গাছের সঠিক পরিচর্যার মাধ্যমেই এ কর্মসূচির সফলতা নিশ্চিত করা সম্ভব। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণের অংশগ্রহণে উপজেলার ১৩টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews