শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা

টঙ্গীবাড়ীর অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে পাইপ জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীর অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে পাইপ জব্দ

 

আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

 

রবিবার (১৪ জুন) বিকাল ৩টা ৪০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর বেতকা সাকিনন্থ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিল্কিবাড়ি সংলগ্ন ধলেশ্বরী নদীর তীর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ।

 

প্রশাসন সূত্রে জানা যায়, ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

 

অভিযানের সময় সেখানে ড্রেজার মেশিন ও পাইপ দেখতে পাওয়া গেলেও সংশ্লিষ্ট কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না।

 

এ সময় ঘটনাস্থল থেকে ৯টি লোহার পাইপ ও ২টি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়। জব্দকৃত পাইপগুলো পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ জানান, কৃষিজমি রক্ষায় এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews