শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে একটি অবৈধ চুনা কারখানা ও একটি বেকারির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে এক বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) উপজেলার তেতৈতলা ও ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অভিযানে মোট চারটি স্পটে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় তিনটি ভাট্টি বিশিষ্ট একটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে কিলিং ও ক্যাপিং করা হয়।

এছাড়া তেতৈতলা এলাকার একটি বেকারিতে বৈধ মিটার ছাড়াই আবাসিক রাইজার থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে ওই আবাসিক গ্রাহকের অনুমোদিত একটি ডাবল চুলার পরিবর্তে অতিরিক্ত সাতটি ডাবল চুলা ব্যবহার করায় সংশ্লিষ্ট রাইজারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে বেকারির মালিককে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১ ইঞ্চি ব্যাসের ১০ ফুট এমএস পাইপ ও প্রায় ১০০ ফুট হোজ পাইপ জব্দ করে কেটে বিনষ্ট করা হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews