শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

গজারিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, আদালতে পাঠানো হলো ৬ আসামিকে

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও ২ জনসহ মোট ৬ আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করেছে গজারিয়া থানা পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের মুন্সীগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— গজারিয়া উপজেলার এনএস কান্দি গ্রামের আব্দুল গফফার এবং ভবেরচর এলাকার চন্দ্র দাস, তপন চন্দ্র দাস ও গৌতম সূত্রধর।

আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজেদের অপরাধ স্বীকার করলে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তাফা ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে, পৃথক অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। পরে সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মুন্সীগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews