শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা

টঙ্গীবাড়ীতে ডাকাতির চেষ্টা ব্যর্থ, ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা; ফেলে গেল মোটরসাইকেল

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে ডাকাতির চেষ্টা ব্যর্থ, ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা; ফেলে গেল মোটরসাইকেল

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ডাকাতির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশ করে স্থানীয়দের ধাওয়ার মুখে পালিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পালানোর সময় তারা ঘটনাস্থলে ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে যায়।

 

সোমবার (১৫ জুন) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার নয়াকান্দি গ্রামের শাহ আলম সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশের চেষ্টা করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা একটি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে যায়।

 

পরে স্থানীয়রা মোটরসাইকেলটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

স্থানীয়দের দাবি, এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হলে এ ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews