শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত ওসির সঙ্গে এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত ওসির সঙ্গে এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এর অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ। এর আগে নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসাধীন মাজেদ শেখকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ টঙ্গীবাড়ী উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে সম্প্রতি উপজেলায় চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার বিষয়টি ওসির নজরে আনা হয়। একই সঙ্গে মাদক, ধর্ষণ, নারী নির্যাতন ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

 

নেতৃবৃন্দ মাজেদ শেখের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে।

 

নবনিযুক্ত ওসি শামীম আহমেদ নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং টঙ্গীবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন। তিনি অপরাধমুক্ত ও নিরাপদ টঙ্গীবাড়ী গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় যুবশক্তি টঙ্গীবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন হোসাইন, সদস্য সচিব সোনিয়া আক্তার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মিলন হোসেন, মুখ্য সংগঠক মো. সবুজ দেওয়ান, সিনিয়র মুখ্য সংগঠক মো. হিমু আলী, সংগঠক আনোয়ার হোসেন, সাইদুর রহমান, সাইফুল ও মো. জুয়েল মিজিসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews