শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গম এলাকায় শিক্ষার আলো জ্বালাতে মুন্সীগঞ্জের ডিসি: অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

দুর্গম এলাকায় শিক্ষার আলো জ্বালাতে মুন্সীগঞ্জের ডিসি: অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ

মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন) আধারা ইউনিয়নের বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। শিশুর জীবনের প্রথম শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে, তাই তাদের সুশিক্ষা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষিত নারী একটি পরিবার ও সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য প্রতিটি কন্যাশিশুর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা। পাশাপাশি শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানের মাধ্যমে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews