1. news@dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ : বিক্রমপুর নিউজ.২৪
  2. info@www.dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ থেকে বিমানবন্দরে যাওয়ার পথে মাইক্রোবাস খাদে, নিহত ১, আহত ১০ দুর্গম এলাকায় শিক্ষার আলো জ্বালাতে মুন্সীগঞ্জের ডিসি: অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত ওসির সঙ্গে এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ গজারিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, আদালতে পাঠানো হলো ৬ আসামিকে মুন্সীগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, দুই নারী আটক টঙ্গীবাড়ীতে ডাকাতির চেষ্টা ব্যর্থ, ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা; ফেলে গেল মোটরসাইকেল টঙ্গীবাড়ীর অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে পাইপ জব্দ টঙ্গীবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মুন্সীগঞ্জ থেকে বিমানবন্দরে যাওয়ার পথে মাইক্রোবাস খাদে, নিহত ১, আহত ১০

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ থেকে বিমানবন্দরে যাওয়ার পথে মাইক্রোবাস খাদে, নিহত ১, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ থেকে স্বামীকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়া গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী মো. লিটনের স্ত্রী। লিটনের মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দুবাই যাওয়ার ফ্লাইট ছিল। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, লিটনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে পরিবারের ১০ সদস্যকে নিয়ে একটি নোয়া মাইক্রোবাসে করে সকাল ১১টার দিকে নাহাপাড়ার বাড়ি থেকে রওনা দেন। পথে কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মমতাজ বেগমসহ ১১ জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মমতাজকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে রয়েছেন লিটন (৪০), ফারজানা (১৭), অহনা (১৫), তুহাদ (১২), ফাতেমা (১০), আলেয়া বেগম, ফরিদা বেগম, রাজিয়া, ঊষা ও চালক হাসান (২৫)। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ইমরান জানান, আহতদের মধ্যে লিটনের দুই মেয়ে, এক ছেলে, ভাতিজা-ভাতিজি, মা ও অন্যান্য স্বজন রয়েছেন। বিশেষ করে লিটনের মা আলেয়া বেগম ও ভাইয়ের স্ত্রী ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট