শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, রোকন সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, রোকন সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (১৯ জুন) মুন্সীগঞ্জ সফরে আসছেন। তার এ সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর দলের সর্বোচ্চ নেতার মুন্সীগঞ্জ আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুন্সীগঞ্জ জেলা শাখা।

জানা গেছে, আগামীকাল বিকেল ৩টায় মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টার-এ জেলা জামায়াতের উদ্যোগে এক রোকন সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

দলীয় সূত্রে জানা যায়, রোকন সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলটির শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাবেশটি জনসমাগমে মুখরিত হবে বলে আশা করছেন আয়োজকরা।

সমাবেশে বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বিক অবস্থা, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন বলে জানা গেছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশেও প্রয়োজনীয় বক্তব্য রাখবেন দলটির আমির।

এদিকে সমাবেশকে সফল করতে ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রোকন সমাবেশ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা জেলার সর্বস্তরের নেতাকর্মীদের নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews