শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে বের করে বাড়ির উঠানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
নিহতের মা শেফালী বেগম জানান, আগুনের শব্দ শুনে তিনি ও সোহেলের স্ত্রী বাইরে এসে মোটরসাইকেল জ্বলতে দেখেন। পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল সোহেলের মরদেহ।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews