শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সোহেল মুন্সী হত্যাকাণ্ডে তৎপর পুলিশ, ঘটনাস্থল ঘুরে দেখলেন পুলিশ সুপার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সোহেল মুন্সী হত্যাকাণ্ডে তৎপর পুলিশ, ঘটনাস্থল ঘুরে দেখলেন পুলিশ সুপার

 

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সী (৩৯) হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।

বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাত আনুমানিক ২টার দিকে লৌহজং থানার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে সোহেল মুন্সীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহেল মুন্সী ওই এলাকার মৃত ইসমাইল মুন্সীর ছেলে।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ঘটনার কারণ নির্ণয় এবং সংশ্লিষ্ট সকল বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতারের নির্দেশ দেন।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে একাধিক টিম কাজ শুরু করেছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি নিহতের পরিবারকে আশ্বস্ত করেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews