শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গিবাড়ীতে যুবককে মারধর থানায় অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

 

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা টঙ্গিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধীপুর ইউনিয়নের ধীপুর গ্রামের বাসিন্দা ও ইন্টারনেট-ডিশ ব্যবসায়ী মো. ফারুক মাহমুদ বাবুর ছেলে মো. নুর জামান শেখ (২১) রবিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গিবাড়ী বাজারস্থ সোনালী ব্যাংক সংলগ্ন সোহরাব কোচ গ্যারেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে উপজেলার আমতলী গ্রামের আজগর মাঝির ছেলে আবির (২১) তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, মোটরসাইকেলের চাবি নেওয়াকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে অভিযুক্ত আবির নুর জামানকে কিল-ঘুষি ও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মাথা, কানের ওপরের অংশ ও বাম হাতের বাহুতে রক্তাক্ত জখম করে বলে অভিযোগে বলা হয়েছে।

এছাড়াও অভিযুক্ত ব্যক্তি নুর জামানের কাছে থাকা প্রায় ৩২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং প্যান্টের পকেটে থাকা নগদ ৫৪ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত নুর জামানকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এব্যাপারে অভিযুক্ত আবিরের সাথে যোগাযোগ করা হলে সে হামলার কথা শিকার করে বলেন আমার উপর আগে হামলা করেছে তার পর আমি হামলা চালিয়েছি।

এব্যাপারে টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ শামীম আহাম্মেদ বলে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews