শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দিঘীরপাড়ের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

আলি আক্কাস মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন এবং জরুরি অবকাঠামোগত উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) বরাবর স্মারকলিপি ও গণস্বাক্ষর জমা দিয়েছেন দিঘীরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ। রবিবার (২১ জুন) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় এলাকার যুব সমাজ, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রবীণ সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় জনগণের স্বাক্ষরসংবলিত গণস্বাক্ষরপত্রও জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে দিঘীরপাড় এলাকার দীর্ঘদিনের চারটি গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দিঘীরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ সড়কসমূহ পাকাকরণ এবং জনসাধারণের যাতায়াত ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, দিঘীরপাড় ব্রিজের অভাবে এলাকাবাসী বছরের পর বছর চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি সৃষ্টি হচ্ছে। একটি সেতুর অভাবে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এলাকার সামগ্রিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে কান্দারবাড়ি এলাকায় নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করায় বহু বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।

স্মারকলিপি গ্রহণের পর মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন,

“দিঘীরপাড় এলাকার দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো আমি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করা হবে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে জেলা প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে।”

জেলা প্রশাসকের এই আশ্বাসে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের দাবি দিঘীরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি নদীভাঙন প্রতিরোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দিঘীরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়, বরং পুরো এলাকার মানুষের প্রাণের দাবি। এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা। গণস্বাক্ষরের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক সমর্থনও এ দাবিগুলোর প্রতি প্রতিফলিত হয়েছে বলে উল্লেখ করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews