শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কোলা গ্রামের ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় রওশন আরা মেম্বার ও ছেলে বিপ্লব গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

কোলা গ্রামের ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় রওশন আরা মেম্বার ও ছেলে বিপ্লব গ্রেপ্তার

 

সিরাজদিখান প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ইলিয়াছ মোল্লা হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা মেম্বার (৫৫) এবং তার ছেলে বিপ্লব (৩৫)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. ইলিয়াছ মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় ২০ জুন রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

 

পুলিশ জানায়, ২১ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি রওশন আরা মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এরপর তার গ্রেপ্তারের প্রায় ১২ ঘণ্টার মধ্যে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি বিপ্লবকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, হত্যা মামলায় একাধিক আসামি রয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে সিরাজদিখান থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews