শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তা ও পুল বন্ধের অভিযোগ, ভোগান্তিতে শতাধিক কৃষক

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তা ও পুল বন্ধের অভিযোগ, ভোগান্তিতে শতাধিক কৃষক

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ইউনিয়নের তৌলকাই গ্রামে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা ও কাঠের পুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলম বেপারীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন শত শত কৃষক।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৌলকাই গ্রামের কৃষকরা ওই রাস্তা ও কাঠের পুল ব্যবহার করে তাদের কৃষি জমিতে যাতায়াত করে আসছিলেন। সম্প্রতি শাহ আলম বেপারী নিজ উদ্যোগে রাস্তা ও পুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচল বন্ধ করে দেন। ফলে কৃষকরা জমিতে কৃষি উপকরণ নেওয়া, ফসল আনা-নেওয়া এবং দৈনন্দিন কৃষিকাজ পরিচালনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

 

ভুক্তভোগীরা জানান, বর্ষা মৌসুমে বিকল্প কোনো সহজ পথ না থাকায় তাদের কয়েক কিলোমিটার ঘুরে জমিতে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। অনেক কৃষক আশঙ্কা করছেন, চলাচল স্বাভাবিক না হলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে।

 

এ বিষয়ে স্থানীয়দের দাবি, জনস্বার্থে ব্যবহৃত রাস্তা ও পুল দ্রুত উন্মুক্ত করে কৃষকদের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

 

অভিযোগের বিষয়ে শাহ আলম বেপারি মুঠোফোনে জানান, আমার যাতায়াতের প্রয়োজনে আমার ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা বানিয়েছিলাম। এখন প্রয়োজন না থাকায় রাস্তা বন্ধ করে দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews