মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু পাঁচ বছর পর তালা খোলার অপেক্ষায় কমিউনিটি ক্লিনিক টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন টঙ্গিবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নয়নের খালে ফিরবে প্রাণ, চলমান খনন কার্যক্রম ঘুরে দেখলেন জেলা প্রশাসক

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নয়নের খালে ফিরবে প্রাণ, চলমান খনন কার্যক্রম ঘুরে দেখলেন জেলা প্রশাসক

 

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী “নয়নের খাল”-এর চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

 

সোমবার (২২ জুন) খাল পরিদর্শনকালে তিনি খনন কাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মীরকাদিম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) মোঃ মাসুদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। এছাড়াও মীরকাদিম পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক খনন কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও টেকসইভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি খালের ওপর ও আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল দখলমুক্তকরণ, খালে বর্জ্য ফেলা বন্ধ এবং স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

 

তিনি বলেন, খালের পরিবেশগত ভারসাম্য ও নাব্যতা রক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

স্থানীয়দের মতে, নয়নের খাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রম সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং এলাকার প্রাকৃতিক জলপ্রবাহ পুনঃস্থাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews