শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বেতকা চৌরাস্তায় ইয়াবা বেচাকেনার সময় ডিবির জালে ৩ কারবারি

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

রবিবার (২১ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে টঙ্গীবাড়ী থানার বেতকা চৌরাস্তা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, রুবেল শেখের বাড়ির সামনের পাকা সড়কে অবস্থান নিয়ে ডিবির একটি দল অভিযান চালায়।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলে তাদের হাতেনাতে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— জহিরুল ইসলাম রনি (৩৪), পিতা: মো. জুয়েল, স্থায়ী ঠিকানা আরএইচডি স্টাফ কোয়ার্টার, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা; বর্তমানে শহীদনগর মডেল টাউন, দক্ষিণ কেরানীগঞ্জে বসবাস করেন। শহিদুল ইসলাম শান্ত, পিতা: মো. সুরুজ মিয়া, স্থায়ী ঠিকানা নইমুদ্দিন সরদারকান্দি, সখিপুর, শরীয়তপুর; বর্তমানে পশ্চিম মুসলিমবাগ, কেরানীগঞ্জ, ঢাকা। এছাড়া মো. রতন শেখ (৩৮), পিতা: মৃত আব্দুল শেখ, বাইনখারা, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জের বাসিন্দা।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews