শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি, বানারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি, বানারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল- বানারী ইউনিয়নের বানারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হযরত আলি দেওয়ানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ফরহাদ আহমেদের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিনার হোসেন, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, হাসাইল- বানারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাজমুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. নুর হোসেন চৌকিদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সুধীজন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মো. হযরত আলি দেওয়ান একজন আদর্শ শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও এলাকার মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হযরত আলি দেওয়ানকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews