শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টঙ্গিবাড়ীতে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টঙ্গিবাড়ীতে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টঙ্গিবাড়ীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৮ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিশুদের নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল সেবনের মাধ্যমে অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাস করা সম্ভব।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনদের নিজ নিজ এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্ধারিত কেন্দ্রে শিশুদের উপস্থিতি নিশ্চিত করে ক্যাম্পেইন শতভাগ সফল করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) সার্বিক সহযোগিতা প্রদান করছে।

সভায় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. মোরতেজা এহসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশীদ, মেডিকেল অফিসার মো. সিফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews