শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীর সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীর সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের আলোকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি থেকে দূরে রাখা, তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা এবং একটি সুশৃঙ্খল ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে গত ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলা প্রশাসন মনে করছে, শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণের ফলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি পাবে, পাঠদানে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে এবং তারা লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হতে পারবে।

উল্লেখ্য, গত ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews