শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে টঙ্গীবাড়ী প্রশাসনের অভিযান, অপসারণ করা হলো পাইপলাইন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে টঙ্গীবাড়ী প্রশাসনের অভিযান, অপসারণ করা হলো পাইপলাইন

নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন টঙ্গীবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ।

অভিযানকালে বিভিন্ন স্থান থেকে অবৈধ ড্রেজারের পাইপ অপসারণ করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ড্রেজার মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যায়নি।

এ সময় ড্রেজার মালিকের পক্ষে সুপারিশ করতে আসা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে তদন্তে অবৈধ ড্রেজার কার্যক্রমের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ বলেন, “ফসলি জমি, কৃষি পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধভাবে ড্রেজার পরিচালনার সুযোগ দেওয়া হবে না।”

অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার কার্যক্রমের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। প্রশাসনের এই উদ্যোগকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

স্থানীয়রা অবৈধ ড্রেজার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews