শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগিবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

টংগিবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে টংগিবাড়ী থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর বেতকার আমজাদ শিকদারের ছেলে রাব্বি সিকদার (২৬), গিয়াসউদ্দিন শেখ এর ছেলে শহিদুল ইসলাম বিন্দু (৪৮) এবং কান্দাপাড়া এলাকার আবুল কাশেম শেখ এর ছেলে কামাল হোসেন (৫৮)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটে টংগিবাড়ী থানার এসআই (নিঃ) আঃ রহিম মোল্যা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উত্তর বেতকা এলাকার ন্যাশনাল কোল্ড স্টোরেজের পরিত্যক্ত ভবনের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews