মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার টঙ্গিবাড়ীর রাজনীতিতে ভিপি আনিসের উত্থান, নেতৃত্বে তৃণমূলের আস্থা সরকারি নিবন্ধন পেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু পাঁচ বছর পর তালা খোলার অপেক্ষায় কমিউনিটি ক্লিনিক টঙ্গিবাড়ীতে ১৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা আরসিসি করণের কাজের উদ্বোধন টঙ্গিবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রিন্টার-কাম-ফটোকপি মেশিন প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রিন্টার-কাম-ফটোকপি মেশিন প্রদান

আপন সরদার টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবাকে আরও সহজ ও গতিশীল করতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একটি আধুনিক তোশিবা প্রিন্টার-কাম-ফটোকপি মেশিন প্রদান করা হয়েছে।

 

বুধবার (পহেলা জুলাই) বেলা ১২টা৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গনে ‘প্রত্যয়’৯৯’-এর কতিপয় সদস‍্যদের অর্থায়নে এবং বিক্রমপুর কল্যাণ সমিতির উদ্যোগে বিদ্যালয়ের পক্ষে মেশিনটি গ্রহণ করেন বর্তমান প্রধান শিক্ষক মোঃ কায়েসুর রহমান ।

 

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও বিক্রমপুর কল্যাণ সমিতির সদস্য মাজেদুল ইসলাম। বিক্রমপুর কল্যাণ সমিতির সদস্য ও বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. মনির হোসেন। ‘প্রত্যয়’৯৯’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিক্রমপুর কল্যাণ সমিতির সদস্য মনির হোসেন গাজী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু বিমল চন্দ্র পাল,সিনিয়র শিক্ষক বাবুল বিশ্বাস, আবুল কালাম,সেলিম উল্লাহ প্রমুখ।

 

প্রিন্টার-কাম-ফটোকপি মেশিনটি পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আধুনিক এই যন্ত্রটি বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষার প্রশ্নপত্র ও বিভিন্ন শিক্ষাসামগ্রী প্রস্তুত, অফিসিয়াল নথিপত্র সংরক্ষণ এবং প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই উপকৃত হবে।

অনুষ্ঠানে বক্তব্যকালে ‘প্রত্যয়’৯৯’-এর সভাপতি মনির হোসেন গাজী বলেন, “নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা সবসময় বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার চেষ্টা করি। অতীতেও আমরা বিদ্যালয়ে একটি প্রিন্টার প্রদান করেছি এবং বিভিন্ন সময় শিক্ষার্থী ও বিদ্যালয়ের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আজকের এই প্রিন্টার-কাম-ফটোকপি মেশিন প্রদান সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।”

 

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের লেখাপড়া ও শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও ‘প্রত্যয়’৯৯’ এবং বিক্রমপুর কল্যাণ সমিতি বিদ্যালয়ের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও সময়োপযোগী উল্লেখ করে ‘প্রত্যয়’৯৯’ এবং বিক্রমপুর কল্যাণ সমিতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরাও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগে এগিয়ে আসবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews