শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

এম এ জামান অ্যাপোলোর উদ্যোগে মেরামত হলো ঝুঁকিপূর্ণ কাঠের সেতু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাঁও গ্রামে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি কাঠের সেতু ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান অ্যাপোলো। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে স্বস্তি ফিরে এসেছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেরামত করা সেতু দিয়ে স্থানীয় বাসিন্দারা স্বাভাবিকভাবে চলাচল করছেন।

 

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা থাকায় স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে ছোট শিশুদের স্কুলে যাতায়াতে ঝুঁকি ছিল। বিষয়টি জানতে পেরে এম এ জামান অ্যাপোলো নিজ অর্থায়নে সেতুটি মেরামতের উদ্যোগ নেন।

 

এম এ জামান অ্যাপোলো বলেন, “আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। একদিন এখানে এসে দেখি ভাঙা সেতুর কারণে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নিজ উদ্যোগে সেতুটি মেরামতের ব্যবস্থা করি।”

 

এ সময় উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক দুলাল গাজী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মৃধা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালীউল্লাহ মুন্সী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান শেখ, যুবদল নেতা মিজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews