শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মান্দ্রা গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজারে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদান, জেলা প্রশাসকের মানবিক উদ্যোগ টংগীবাড়ীতে বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার টঙ্গীবাড়ী থানার বিশেষ অভিযানে মাদক ও চুরির মামলাসহ ৬ আসামি গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে পাটের জাক ভিজানো নিয়ে বিরোধ, গৃহবধূকে কুপিয়ে আহতের অভিযোগ নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আব্দুল সালাম আজাদ, দিঘীরপাড় সেতু নির্মাণে উদ্যোগের আশ্বাস সিরাজদিখানে অনৈতিক কাজে আটক জমির মুন্সি বিএনপি থেকে বহিষ্কার হতে পারেন কোচিং বাণিজ্যের জাঁতাকলে রশুনিয়া উচ্চ বিদ্যালয়: শিক্ষকদের সিন্ডিকেট, শিক্ষার্থীদের ওপর ‘পড়াশোনার মানসিক নির্যাতন’! টঙ্গিবাড়ীর উন্নয়ন ও জনসেবা নিয়ে প্রশাসনের সঙ্গে এমপি মমতাজ আলোর বৈঠক

টঙ্গিবাড়ীর উন্নয়ন ও জনসেবা নিয়ে প্রশাসনের সঙ্গে এমপি মমতাজ আলোর বৈঠক

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলোর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ আলো জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনকল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা প্রকৌশলী শাহা মোয়াজ্জেম হোসেন রাজু, টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews