শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় ২ জুলাই ২০২৬ রাত ৮টা থেকে ৩ জুলাই ২০২৬ সকাল ৮টা পর্যন্ত টঙ্গীবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি এসএম আকরাম হোসেন রাজু, মো. শাকিল সিকদার এবং মো. হাশেম বেপারীকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গীবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিধি মোতাবেক মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানার ওসি শামীম আহমেদ জানান, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews