শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আব্দুল সালাম আজাদ, দিঘীরপাড় সেতু নির্মাণে উদ্যোগের আশ্বাস

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আব্দুল সালাম আজাদ, দিঘীরপাড় সেতু নির্মাণে উদ্যোগের আশ্বাস

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কান্দারবাড়ি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের সংসদ সদস্য আব্দুল সালাম আজাদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নদীভাঙন প্রতিরোধ ও দীর্ঘদিনের দাবি দিঘীরপাড় সেতু নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে এলাকাবাসীর পক্ষ থেকে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ এবং দিঘীরপাড় সেতু নির্মাণের দাবিতে গণস্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি সংসদ সদস্যের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে পদ্মা নদীর ভাঙনে কান্দারবাড়িসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে অনেক পরিবার তাদের বসতভিটা হারিয়েছে এবং বিপুল পরিমাণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। অন্যদিকে দিঘীরপাড় এলাকায় একটি সেতুর অভাবে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই স্থায়ী নদীশাসন ও দ্রুত সেতু নির্মাণ এখন এলাকাবাসীর অন্যতম প্রধান দাবি।

স্মারকলিপি গ্রহণের পর সংসদ সদস্য আব্দুল সালাম আজাদ বলেন, “এলাকার মানুষের কষ্ট ও দুর্ভোগ আমি সরেজমিনে দেখেছি। নদীভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে। একই সঙ্গে দিঘীরপাড় সেতু নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মানুষের স্বার্থে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা করব।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি রিপন মল্লিক, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিখন খান, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

এ সময় এলাকাবাসী আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং দিঘীরপাড় সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews