শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সিরাজদিখানে অনৈতিক কাজে আটক জমির মুন্সি বিএনপি থেকে বহিষ্কার হতে পারেন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

সিরাজদিখানে অনৈতিক কাজে আটক জমির মুন্সি বিএনপি থেকে বহিষ্কার হতে পারেন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সি অনৈতিক কাজে হাতেনাতে ধরা পড়ায় দল থেকে বহিষ্কারের মুখে পড়েছেন।

 

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামে এক নারীর সঙ্গে একান্তে অবস্থানকালে উত্তেজিত জনতা তাকে আটক করে। জমির মুন্সি মোল্লাকান্দি গ্রামের মরহুম তাহের আলী মুন্সির মেজো ছেলে।

 

স্থানীয়দের দাবি, জমির মুন্সির বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মামলা রয়েছে। পরে এলাকাবাসী তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

 

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, “জমির মুন্সি বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে পরে জানাতে পারব।”

 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী বলেন, “নারী কেলেঙ্কারির বিষয়টি আমরা শুনেছি। সংশ্লিষ্ট বালুচর ইউনিয়ন কমিটির সদস্য সচিবকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কারও প্রতি যাতে অন্যায় না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews