শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টংগীবাড়ীতে বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

টংগীবাড়ীতে বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার

আদর মোল্লা টংগীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগীবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজাপ্রাপ্ত, জিআর ওয়ারেন্টভুক্ত, পুরাতন মামলার আসামি ও মাদকসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টংগীবাড়ী থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৩০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজাভুক্ত ওয়ারেন্টের আসামি নুরজাহান আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আবু সালাম ও আল আমিনকে আটক করা হয়।

একই অভিযানে পুরাতন ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৫০ গ্রাম গাঁজাসহ দিদার হোসেনকে হাতেনাতে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে টংগীবাড়ী থানা পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews