শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মান্দ্রা গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মান্দ্রা গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামবাসীর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক গ্রামবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করে। তাই মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মো. সেলিম। তিনি বলেন, মান্দ্রা গ্রামবাসী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

মানববন্ধনের পরিচালক জাহিদ হাসান বলেন, মাদক দীর্ঘদিন ধরে সমাজে একটি ভয়াবহ ব্যাধি হিসেবে বিস্তার লাভ করেছে। এ অভিশাপ থেকে মুক্তি পেতেই আজ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরও বলেন, মাদকাসক্তরা আমাদেরই ভাই, বন্ধু ও আত্মীয়স্বজন। তাই তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ জনগণ বলেন, করোনা মহামারির সময় যেভাবে সবাই সচেতন হয়ে একসঙ্গে কাজ করেছিলেন, ঠিক তেমনি মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মসূচি শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews