শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজারে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদরের চর বাংলাবাজারে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর বাংলাবাজারে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে বানিয়াল কাজিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও বাংলাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে “মাদককে না বলি, সুস্থ-সবল সমাজ গড়ি” প্রতিপাদ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ, পিপিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

বক্তারা বলেন, মাদক সমাজ ও বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। তারা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), বাংলাবাজার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews