শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

আমিনুল ইসলাম মিনহাজ মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের অধিকার ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহিম সরকার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

গজারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে এবং গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ মো. মহিউদ্দিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী ও জেলা সেক্রেটারি মো. সুরুজ মাস্টার।

 

এ সময় গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম, গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সেক্রেটারি এম এ তুহিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকদের পেশাগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষক সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews