শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে মাদক সহ ব্যবসায়ী গ্রেফতার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে মাদক সহ ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে শাহীন গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে টঙ্গীবাড়ী থানার দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শাহীন গাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ আরো জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় টঙ্গীবাড়ী থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃত শাহীন গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

টঙ্গীবাড়ী থানার ওসি শামীম আহমেদ জানান , মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত তৎপরতা চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews